কাঠপট্টিতে গভীর রাতে অগ্নিকাণ্ড : ৩৫টি দোকান পুড়ে ছাই

কাঠপট্টিতে গভীর রাতে অগ্নিকাণ্ড : ৩৫টি দোকান পুড়ে ছাই

স্ফুলিঙ্গ রিপোর্ট : গত বুধবার দিবাগত রাত ২টার দিকে যশোরের অভয়নগরের নওয়াপাড়া শিল্প এলাকার  কাঠপট্টিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ড ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকারও বেশী হবে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, নওয়াপাড়া বাজারের কাঠপট্টিতে রাত ২টা সময় হঠাৎ আগুনের শিখা দেখা যায় এবং আগুনের শিখা মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে । খবর পেয়ে দ্রুত  নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরো জানান, আগুনের সঠিক কারণ এখনো বলা যাচ্ছে না। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা পাশের ফানুস তৈরির কারখানা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকান গুলোতে প্রচুর পরিমাণে সাইজ কাঠ ও মূল্যবান আসবাবপত্র ছিলো। সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন।ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপু রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *