রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।। ২১ মার্চ -২০২৬
ঝিনাইদহের কোটচাঁদপুর উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয় । কোটচাঁদপুর পৌর শহরের কোটচাঁদপুর কেন্দ্রীয় ঈদের জামায়াত কোটচাঁদপুর কামিল স্নাতকোত্তর মাদ্রাসার ময়দানে সকাল ৮টায় উপজেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামায়াত সকাল ৯ টায় হেড মুহাদ্দিস মোঃ সিরাজুল ইসলাম এর ইমামতিতে অনুষ্ঠিত হয়।
কোটচাঁদপুর পৌর প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জামায়াতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশ নেন। কোটচাঁদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জামায়াতে প্রধান অতিথির বক্তব্যে রাখেনন ঝিনাইদহ -৩ কোটচাঁদপুর মহেশপুর আসনের এমপি মোঃ মতিয়ার রহমান , বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাএদল নেতা আমিরুজ্জামান খাঁন শিমুল, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, থানা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এসকে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম, থানা জামায়াতের সাবেক সেক্রেটারি সিনিয়র প্রভাষক শরিফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও কোটচাঁদপুর কামিল মাদ্রাসার সভাপতি মোঃ ইলিয়াস মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
কোটচাঁদপুর কেন্দ্রীয় ঈদ জামায়াতের ১ম জামায়াতের ইমামতি ও মুনাজাত করেন কোটচাঁদপুর কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ প্রখ্যাত আলেম মোঃ বাহারুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে একে অন্যের সাথে কোলাকুলি করেন। অপর বৃহৎ ইদের জামাত অনুষ্ঠিত হয় কোটচাঁদপুর মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও পৌর শহরে ২৫ টি ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রামে ১০০ টির বেশি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। অত্যন্দ আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে কোটচাদপুর ঈদুল ফিতর -২০২৬ এর নামাজ অনুষ্ঠিত হয়। এই সমন্ত জামাতে বিভিন্ন নানা বয়সের মানুষ অংশ নেন। ###


