ঈদের দিনে ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ  : ২জন নিহত

ঈদের দিনে ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ : ২জন নিহত

স্ফুলিঙ্গ ডেক্স :  ২২ মার্চ ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দীর্ঘদিনের বিবাদ ও ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) ঈদের দিন দুপুরে উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—ওই গ্রামের নাজিম কাজি (৬৫) ও তার নাতি শিমুল কাজি (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছত্রপাড়া গ্রামের দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। সম্প্রতি জনৈক হৃদয় হোসেনের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঈদের দিন দুপুরে সেই উত্তেজনার জেরে স্থানীয় বিএনপির দুই গ্রুপের (হান্নান-কুবির ও লাল খাঁ-জাহাঙ্গীর গ্রুপ) মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের খবর পেয়ে নাতি শিমুল কাজির ওপর হামলার সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান দাদা নাজিম কাজি। অন্যদিকে, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম শিমুল কাজিকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *