ঈদের আনন্দ ম্লান করতে পারে কালবৈশাখী!  বড় ঝড়ের পূর্বাভাস ৫বিভাগে

ঈদের আনন্দ ম্লান করতে পারে কালবৈশাখী!  বড় ঝড়ের পূর্বাভাস ৫বিভাগে

স্ফুলিঙ্গ ডেক্স : আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিন দেশজুড়ে উৎসবের আবহ থাকলেও রক্তচক্ষু দেখাচ্ছে প্রকৃতি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের পাঁচটি বিভাগে কালবৈশাখী ঝড়ের প্রবল শঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে ঝড়ের তীব্রতা বেশি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী ২০ ও ২১ মার্চ বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। এর আগে-পরেও বৃষ্টির প্রবণতা থাকতে পারে, তবে ঈদের দিন কালবৈশাখীর তাণ্ডব দেখা দেওয়ার আশঙ্কা জোরালো হচ্ছে। ঝড়ের সাথে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আগামী কয়েকদিনের পূর্বাভাস: বুধবার (১৮ মার্চ): সিলেটসহ দেশের প্রায় সব বিভাগেই বিচ্ছিন্নভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও শঙ্কা আছে। বৃহস্পতিবার (১৯ মার্চ): রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্র ও শনিবার (২০-২১ মার্চ): বৃষ্টির তীব্রতা বাড়বে। উত্তর ও পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের দিকে কিছুটা শীতল অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *