ঈদের আগে মদের বড় চালানে হানা : ৫০লিটার ভারতীয় মদ উদ্ধার

ঈদের আগে মদের বড় চালানে হানা : ৫০লিটার ভারতীয় মদ উদ্ধার

স্ফুলিঙ্গ ডেক্স :পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সীমান্ত পেরিয়ে আসা ভারতীয় মদের বড় একটি সিন্ডিকেট গুঁড়িয়ে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। রাজধানীর হাজারীবাগের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—গাউসুল আজম প্রিন্স ও আবদুর রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ময়মনসিংহ ও নেত্রকোণা সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে এসব মদ আনা হতো। কারবারি রহমান সীমান্ত থেকে মদ এনে ঢাকায় প্রিন্সের কাছে পৌঁছে দিতেন। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে প্রিন্স রাজধানীর বিভিন্ন এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে মদের মজুত গড়ে তুলতেন।

গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগের সেই ফ্ল্যাটে হানা দিয়ে ৬৫টি বোতলে প্রায় ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। ডিএনসি জানায়, ঈদ উপলক্ষে এসব মদ চড়া দামে পাইকারি ও খুচরা বিক্রির পরিকল্পনা ছিল চক্রটির। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএনসির পক্ষ থেকে নিয়মিত মামলা করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

১৬ মার্চ, ২০২৬                                                                                                                  প্রতীকী-ছবি


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *