স্ফুলিঙ্গ রিপোর্ট: অবশেষে যশোর র্যাব-৬-এর সদস্যরা দীর্ঘ ৯ দিন পর যশোর থেকে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে উদ্ধার করেছে ।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর র্যাব-৬-এর সদস্যরা বুধবার গভীর রাতে চৌগাছা উপজেলার খলসি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে । অপহৃত জাহাঙ্গীরের যশোর শহরের রায়পাড়া পশু হাসপাতালের সামনে একটি ভ্যাটেনারি ওষুধের দোকান রয়েছে।সে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের পুত্র।
উল্লেখ্য, জাহাঙ্গীর গত ২ মার্চ রাতে দোকান বন্ধ করে শহরের খোলাডাঙ্গা এলাকার বাসার উদ্দেশ্যে আসার সময় পথিমধ্যে একদল দুর্বৃত্ত কর্তৃক অপহরণের শিকার হন। অপহরণের পর দুর্বৃত্তরা তার পরিবারের কাছে মোবাইল ফোনে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে । সম্প্রতি তাকে উদ্ধারের দাবিতে পরিবারের সদস্য এ বিষয়ে সংবাদ সম্মেলনও করেছিলেন।
ছবি-সংগৃহীত


