স্বামীকে কুপিয়ে জখম

স্বামীকে কুপিয়ে জখম

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে পৃথক দুই ঘটনায় এক স্বামীকে দা দিয়ে কুপিয়ে জখম করেছে তার স্ত্রী এবং অপর ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক গুরুতর আহত হয়েছেন। উভয়েই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়,যশোরের বাঘারপাড়া উপজেলার মহিরণ গ্রামে বুধবার (২৫ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে পারিবারিক কলহের জেরে মো. মাসুম বিল্লাহ (৩৩) নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন তার স্ত্রী ফাতেমা খাতুন (২১)।এতে তার উভয় হাত রক্তাক্ত কাটা জখম হয়।
আহত অবস্থায় মাসুম বিল্লাহ নিজেই প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, একই দিন বিকেলে ঝিকরগাছা উপজেলার বাইশা গ্রামে মো. আব্দুর রাজ্জাক (৩২) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তিনি বাড়ির পাশে পুকুরে মোটরের মাধ্যমে পানি দেওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। তিনিও বর্তমানে একই হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *