নিজস্ব প্রতিবেদক, শার্শা (যশোর) | ২৫ মার্চ ২০২৬
যশোরের শার্শা উপজেলায় এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার উত্তর বারোপোতা বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আপন হোসেন (১৬) ও মিলন হোসেন (১৯)।
জানাগেছে, নিহত আপন হোসেন বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ খলশী গ্রামের রিপন হোসেনের এবং মিলন হোসেন একই গ্রামের তৌহিদ হোসেনের পুত্র ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই দুইজন মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে পুটখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালক ও আরোহী দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।ফাইল ছবি।


