শার্শায় তারেক রহমানের পক্ষ থেকে ১হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শার্শায় তারেক রহমানের পক্ষ থেকে ১হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের পরিবারের তালিকা প্রস্তুত করে তাদের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে করে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করা সম্ভব হয়েছে।
বিতরণ কার্যক্রমে স্থানীয় উপজেলা বিএনপির উপদেষ্ঠা আলহাজ¦ খায়রুজ্জামান মধু ও ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তারা বলেন, “তারেক রহমান সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
এ সময় বক্তারা আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে ঈদের মতো উৎসবকে কেন্দ্র করে যেন কেউ বঞ্চিত না থাকে। এসময় ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। #

প্রেরক : মেহেদী হাসান জিত, বেনাপোল।তাং- ১৮/০৩/২০২৬।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *