মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : তিন পরিবারের ঈদের আনন্দ মাটি

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : তিন পরিবারের ঈদের আনন্দ মাটি

স্ফুলিঙ্গ ডেক্স : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নল্যা বাজার এলাকা মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের সাক্ষী হলো। ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি দ্রুতগামী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৩ জন। নিহতদের মধ্যে অটোরিকশার চালকও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন স্থানীয় সেনবাড়ী গ্রামের আলী আকবর (৫০) এবং সরিষাবাড়ী উপজেলার দুই বাসিন্দা উমর ফারুক (৪৫) ও খোকন (৪২)। দুর্ঘটনার তীব্রতা এতই বেশি ছিল যে, অটোরিকশাটি মূহূর্তের মধ্যেই লোহার স্তূপে পরিণত হয়। চালক আকবর স্পটেই মারা যান। বাকি দুজনকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক জানান, খবর পেয়েই দ্রুত উদ্ধার কাজ শুরু করে পুলিশ। যেহেতু পরিবারের পক্ষ থেকে কোনো আইনি জটিলতা বা অভিযোগ নেই, তাই মানবিক বিবেচনায় এবং আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *