বাসের তাণ্ডব: প্রাণ গেল নারীসহ ২ জনের, দুমড়েমুচড়ে গেল ৩যান

বাসের তাণ্ডব: প্রাণ গেল নারীসহ ২ জনের, দুমড়েমুচড়ে গেল ৩যান

স্ফুলিঙ্গ ডেক্স : ২০ মার্চ ২০২৬

ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক নারীসহ দুইজন। শুক্রবার (২০ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতির বাসটি একই লেনে থাকা একটি সিএনজি অটোরিকশা, একটি ব্যাটারিচালিত রিকশা ও একটি মোটরসাইকেলকে পিষে দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ত্রিশালের কাশীগঞ্জ গ্রামের মুশি আক্তার (৫০)। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের (৬০) মৃত্যু হয়। স্থানীয়রা আহত আরও ৬ জনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ জানান, ঘাতক বাসটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে এবং এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *