নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ : প্রাণ গেল ৪আরোহীর

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ : প্রাণ গেল ৪আরোহীর

স্ফুলিঙ্গ ডেক্স : ২২ মার্চ ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে সড়ক কেড়ে নিল আরও ৪টি তাজা প্রাণ। শনিবার (২১ মার্চ) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আঞ্জুরা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে ভেতরে থাকা চার আরোহীর মৃত্যু হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে দ্রুতগতির একটি বাসের সাথে পিকআপ ভ্যানটির জোরালো সংঘর্ষ হয়। এতে পিকআপটি ছিটকে পাশের গভীর পুকুরে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযানে নেমে পুকুর থেকে চারজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি; পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঈদের আনন্দের মাঝে এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *