তেল নিয়ে বিরোধ : কোটচাঁদপুরে পাম্প ম্যানেজারকে কুপিয়ে হত্যার চেষ্টা

তেল নিয়ে বিরোধ : কোটচাঁদপুরে পাম্প ম্যানেজারকে কুপিয়ে হত্যার চেষ্টা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : তেল দেওয়াকে কেন্দ্র করে সামান্য তর্কের জেরে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ফিলিং স্টেশন ম্যানেজারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার সলেমানপুর দাসপাড়া এলাকায় নিজ বাড়ির অদূরে এই হামলার শিকার হন মো. মোস্তফা (৪৩)। ভুক্তভোগী মোস্তফা ওই এলাকারই স্থায়ী বাসিন্দা এবং স্থানীয় একটি ফিলিং স্টেশনের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, গত রাত ২টার দিকে সলেমানপুর দাসপাড়া গ্রামের মান্না গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৪২) ওই পাম্পে গিয়ে ২ হাজার টাকার তেল দাবি করেন। কিন্তু স্টেশনে তেলের মজুত কম থাকায় ম্যানেজার মোস্তফা তাকে ৫০০ টাকার বেশি তেল দিতে অপরাগতা প্রকাশ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন জাহাঙ্গীর। একপর্যায়ে তিনি মোস্তফাকে প্রাণনাশের হুমকি দিয়ে পাম্প ত্যাগ করেন।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পার হতেই আজ সন্ধ্যায় মোস্তফা যখন বাড়ি থেকে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন, তখন ওত পেতে থাকা জাহাঙ্গীর গাজী তার ওপর অতর্কিত হামলা চালান। ধারালো অস্ত্রের আঘাতে মোস্তফাকে গুরুতর জখম করে পালিয়ে যান অভিযুক্ত জাহাঙ্গীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগী মোস্তফা কোটচাঁদপুর থানায় উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, “ভুক্তভোগী সন্ধ্যায় থানায় এসেছিলেন। তাকে একটি লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে। অভিযোগ পেলেই অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *