সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলাজুড়ে মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে যত্রতত্র বা যখন-তখন আর তেল নেওয়া যাবে না। প্রশাসনের পক্ষ থেকে জারি করা নতুন নির্দেশনার মূল পয়েন্টগুলো নিচে দেওয়া হলো:
-
১. ডিসির সিলযুক্ত ফুয়েল কার্ড বাধ্যতামূলক: মোটরসাইকেলে তেল নিতে হলে অবশ্যই জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষর করা নির্ধারিত ফুয়েল কার্ড (টোকেন) দেখাতে হবে। কার্ডটি জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও অফিস বা জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
-
২. সময়সীমা নির্ধারণ: যেকোনো সময় গিয়ে তেল নেওয়ার সুযোগ আর থাকছে না। এখন থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ফিলিং স্টেশনগুলো খোলা থাকবে। নির্ধারিত সময়ের বাইরে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
-
৩. প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট: শুধু টোকেন থাকলেই হবে না, তেল নেওয়ার সময় চালকের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স, বাইকের রেজিস্ট্রেশন নম্বর এবং ট্যাক্স টোকেন থাকতে হবে। পাশাপাশি চালকের মাথায় হেলমেট থাকা বাধ্যতামূলক।
-
৪. খোলা বাজারে তেল বিক্রি নিষিদ্ধ: প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো পাত্রে তেল নেওয়া যাবে না। অনুমোদিত পাম্প ছাড়া খোলা বাজারে তেল কেনাবেচা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
-
৫. আইনগত ব্যবস্থা: এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পাম্প বা চালকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছে জেলা প্রশাসন।
ফাইল ফটো


