জনতা ধরলেও মুক্তি পেল চোর বাবুল

জনতা ধরলেও মুক্তি পেল চোর বাবুল

স্ফুলিঙ্গ রিপোর্ট:

যশোর শহরের ঘোপ এলাকায় দীর্ঘদিনের চোর ও ছিনতাইকারী চক্রের এক সদস্যকে দেশীয় অস্ত্র ও মাদকসহ হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তবে আটকের কিছুক্ষণ পরেই পুলিশ তাকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঘোপ এলাকায় এক বাড়িতে চুরির চেষ্টা করার সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া দিয়ে বাবুল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করে। আটক বাবুল বাঘারপাড়া থানার দরাজহাট গ্রামের আনসার আলীর ছেলে। এ সময় তার সহযোগী একই গ্রামের আবুল খায়েরের ছেলে রমজান (২৮) অস্ত্রের ভয় দেখিয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক বাবুলের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক তার, সকেট, সুইচ বোর্ডসহ বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া তার তল্লাশি চালিয়ে দুটি ধারালো বার্মিজ চাকু, সেলাই রেঞ্চ এবং বেশ কিছু মাদকদ্রব্য পাওয়া গেছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

এলাকাবাসীর অভিযোগ, ঘোপ এলাকায় দীর্ঘদিন ধরে এই চক্রটি চুরি ও ছিনতাইয়ের মাধ্যমে সাধারণ মানুষের ঘুম হারাম করে দিয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে চোরকে ধরে পুলিশের হাতে তুলে দিলেও কোনো এক রহস্যজনক কারণে তাকে দ্রুত ছেড়ে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “অস্ত্র ও মালামালসহ হাতেনাতে ধরার পরেও কেন তাকে ছেড়ে দেওয়া হলো? এভাবে অপরাধীদের ছেড়ে দিলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”

এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *